...|...|...

বিশ্ব

হরমুজে ‘অবৈধ রুট’ দ্রুত বন্ধ করে দেওয়া হবে: ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৭
Shares
হরমুজে ‘অবৈধ রুট’ দ্রুত বন্ধ করে দেওয়া হবে: ইরান

ছবি: এই আই

ইরানের বিবেচনা অনুযায়ী হরমুজ প্রণালীর যেসব ট্রানজিট রুট বা পথ অবৈধ, সেগুলোকে খুব দ্রুত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক উপদেষ্টা।

বুধবার (৭ অক্টোবর) মোহাম্মদরেজা নাকদি জানিয়েছেন, কৌশলগত এই জলপথের কিছু পাথুরে অংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে বা ক্ষতিগ্রস্ত করে এই ট্রানজিট করিডোরগুলো তৈরি করা হয়েছিল, যেগুলো মূলত তেল পাচারে ব্যবহৃত ছোট নৌযানগুলোর যাতায়াতের জন্য ব্যবহার করা হয়।

বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া তার এই মন্তব্য উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ পুনরায় যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার দাবিকে একরকম চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

নাকদির বরাত দিয়ে বলা হয়েছে, খুব শীঘ্রই হরমুজ প্রণালীর বিদ্যমান কিছু পাথুরে পথ ধ্বংস করে আইন লঙ্ঘনকারীরা যেসব অল্পসংখ্যক রুট তৈরি করেছে, সেগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।