...|...|...

বিশ্ব

ইয়েমেন-জিবুতিকে ১ কোটি ডলার সহায়তা দেবে জাপান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
ইয়েমেন-জিবুতিকে ১ কোটি ডলার সহায়তা দেবে জাপান

ছবি: সংগৃহীত

যুদ্ধের প্রভাবে ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি এবং এর পার্শ্ববর্তী দেশগুলোতে সৃষ্ট সংকটের মোকাবিলায় ১ কোটি (১০ মিলিয়ন) ডলার জরুরি সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

বুধবার (৭ অক্টোবর) জাপানি দূতাবাসের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দেশটির সরকার এই অনুদান অনুমোদন করেছে।

জাপান সরকারের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি জাপানের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালী ও এর আশপাশের অঞ্চলও রয়েছে।

ঘোষিত সহায়তার মধ্যে ইয়েমেন পাবে ৮০ লাখ (৮ মিলিয়ন) ডলার, যা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়া জিবুতি পাবে বাকি ২০ লাখ (২ মিলিয়ন) ডলার, যা জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে পরিচালিত হবে।