সৌদি আরবে হুথিদের হামলার জেরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন যে, তেহরান ‘সৌদি আরবের সাথে কোনো যুদ্ধে লিপ্ত নয়’।
রবিবার (১৩ সেপ্টেম্বর) আল-জাজিরার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, হুথিদের নিজস্ব সমস্যা রয়েছে, যার মাধ্যমে তিনি মূলত হুথিদের কর্মকাণ্ড থেকে ইরানকে দূরে রাখার চেষ্টা করেছেন।
এর আগে, হুথিরা দাবি করেছিল যে তারা ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ওই হামলাটি চালানো হয়েছিল অস্ত্রের গুদাম এবং সেই কমান্ড ও কন্ট্রোল সেন্টারগুলোকে লক্ষ্য করে, যা আমাদের জাতি ও জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করছে।


