...|...|...

বিশ্ব

ইসরায়েলের কারণে ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে ক্লান্ত মার্কিনিরা: আরাঘচি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৫
Shares
ইসরায়েলের কারণে ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে ক্লান্ত মার্কিনিরা: আরাঘচি

ছবি: এআই

ইসরায়েলের কারণে একের পর এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের জনগণ বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইসরায়েল বারবার মার্কিন প্রশাসনগুলোকে বিভ্রান্ত করে ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে ফেলছে। আর এসব যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের ধৈর্য শেষ হয়ে এসেছে।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আরাঘচি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সিবিএস নিউজের ওই সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইসরায়েলের প্রতি মার্কিন ভোটারদের বিরূপ মনোভাবও একটি কারণ ছিল।

ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি এক্সে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবেই বুঝতে পারছেন যে, যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক মানুষ ইসরায়েলের প্রতি বিরক্ত। তবে আশ্চর্যের বিষয় হলো, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে তিনি বিভ্রান্ত বলে মনে হচ্ছে।’

এরপর মার্কিন জনগণের এই মনোভাবের কারণ ব্যাখ্যা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েল যেভাবে একের পর এক মার্কিন প্রশাসনকে প্রতারণার মাধ্যমে অন্তহীন যুদ্ধে জড়িয়ে ফেলেছে, তাতে মার্কিনিরা স্পষ্টতই বিরক্ত ও ক্লান্ত। তাঁদের ধৈর্য শেষ হয়ে গেছে। আমাদের অঞ্চলের মানুষেরও একই অবস্থা।’

মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড এবং এসব সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়েই এমন মন্তব্য করেছেন আরাঘচি।