...|...|...

বিশ্ব

লেবাননে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ১১

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০২
Shares
লেবাননে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ১১

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান হামলায় দুই শিশু ও দুই চিকিৎসকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ লেবাননের একটি শহরে গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চিকিৎসাসেবা প্রদানকারী দুই কর্মী প্রাণ হারান।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি শহরের একটি আবাসিক এলাকায়ও ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই স্থান থেকে বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করা হচ্ছিল দাবি করে হিজবুল্লাহর একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে নাবাতিয়ে জেলার আরব সালিম শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন।

গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা উপক্ষো করেই এই হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের শুরু থেকে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর ইসরায়েলি হামলায় লেবাননে ৪ হাজার ৩৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এ ছাড়া গত ২ মার্চের পর থেকে লেবানিজ অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর ১৭৯টি হামলায় ১৩৫ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।