সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। একই সাথে নগরীর বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সিভিল ডিফেন্স রিয়াদে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্ক করে একটি জরুরি বার্তা প্রকাশ করেছে। ওই বার্তায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।


