রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরও একটি ইউনিট যুক্ত হয়। মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


