...|...|...

সারাদেশ

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪১
Shares
চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন। ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। আগুনে পুলিশ বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ কয়েকজন ব্যক্তি মুরাদপুর পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ভেতরের অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।