বার্ষিক রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য বুধবার (১৮ নভেম্বর) দেশের কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে ঢাকার কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা, শরীয়তপুরের নড়িয়ায় ৭ ঘণ্টা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, পানগাঁও উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন বসুন্ধরা রিভারভিউ, কোন্ডা, আইন্তা, বীরবাঘের, মঠবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া আলুকান্দা অভিযোগ কেন্দ্রের আওতাধীন নতুন বক্তারচর, পুরাতন বক্তারচর, কোন্ডারচর, খুনেরচর, মধ্যেরচর, ডিসি প্রজেক্ট ও মোল্লাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে কোন্ডা অভিযোগ কেন্দ্রের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, কাউটাইল, কান্দাপাড়া, জাজিরা, সাধুরবাজার, অষ্টদোনা, বিবিরবাজার, কোণ্ডা, পূর্ব জাজিরা, দক্ষিণ বাঘের ও ঘোনাকোন্ডা এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শরীয়তপুরের নড়িয়া
বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ করা হবে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নড়িয়া জোনাল অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নড়িয়া-১ উপকেন্দ্রের আওতাধীন ৩ নম্বর সুরেশ্বর ফিডারের হালইসার, মৃধার মোড় ও টিঅ্যান্ডটি মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়ও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে পিডিবি।
পিডিবি, চট্টগ্রামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ৩৩ কেভি মোহরা সার্কিট-০১ এবং ৩৩ কেভি মোহরা-অনন্যা রিং সার্কিট এলাকার কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোলপোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ী, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ী, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদার্শা, মধ্যম মাদার্শা, গ্রিড কলোনি রোড, চিনার পোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিতরণ বিভাগ, পটিয়ার আওতাধীন জুলদা ৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের অধীন ১১ কেভি মৌলভীবাজার ফিডারের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এলাকাগুলোর মধ্যে রয়েছে বেলার বাপের বাড়ি থেকে লক্ষ্মীর বাপের বাড়ি, মিচরির বাপের বাড়ি, চান মিয়ার বাপের বাড়ি, লেইরো বাড়ি, গুল বাহার বাপের বাড়ি, বদুর বাপের বাড়ি, মাগন আলী তালুকদারবাড়ি থেকে আইয়ুব শাহ বাড়ি, নিমতল কুতুব মাঝির বাড়ি, ইদ্রিস সওর বাড়ি, নিমতল গরুর ফার্ম, তমিজ গোলাল চেয়ারম্যান বাড়ি, বাদামতল, ছিবাতল, জোনাকি স্কুল, আলী চেয়ারম্যান বাড়ি, গোয়ালপাড়া, আইডি সাহেবের বাড়ি, মহিলা মেম্বারের বাড়ি, গোয়ালপাড়া মিলঘর, নাসির ওয়ার্কশপ, জসিম মেম্বার বাড়ি, টেম্পোস্টেশন, মুসা সাহেবের বাড়ি, ডাঙ্গারচর, জুলদা, প্যারাগন ব্রিকফিল্ড এলাকা, লেদু মাঝির বাড়ি, মৌলভীবাজার, রহিম কন্ট্রাক্টরের বাড়ি, মাগন আলী মসজিদ, সাগর আলীর বাড়ি, কোডেক এবং চরলক্ষ্যা ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আশপাশের এলাকা।
এ ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ডের আওতাধীন ১১ কেভি বাড়বকুণ্ড এফ/০১-এর রহমত নগর ও হাসনাবাদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।



