...|...|...

রাজধানী

এবার মধ্যরাতে ডিএনসিসির স্টাফ বাসে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:০১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৭:২১
Shares
এবার মধ্যরাতে ডিএনসিসির স্টাফ বাসে আগুন

ছবি: সংগৃহীত

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে মহাখালীতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত থেকে রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।