...|...|...

রাজধানী

প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা এখন সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ১১:০২
Shares
প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা এখন সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, জামায়াতে ইসলামী ৭১ সালের মতোই আচরণ করছে। প্রধানমন্ত্রীকে নিয়ে আর কোনো উল্টাপাল্টা কথা এখন সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর কাফরুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, পাঁচ বছর পর আবার জনগণ যাকে ভোট দেবে তারাই দেশ পরিচালনা করবে; এর আগে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের একচুল ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে চলাফেরা ও কাজ করতে চায়। এখন আর আন্দোলন চায় না।

শফিকুল ইসলাম মিল্টন বলেন, গার্মেন্টসের নামে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। মা-বোনেরা বুঝতে পেরে তারা এখন আর রাস্তায় নামছেন না।