...|...|...

বিশ্ব

প্রধানমন্ত্রী হতে নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানাল মিত্র জোটসঙ্গী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
প্রধানমন্ত্রী হতে নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানাল মিত্র জোটসঙ্গী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের শক্ত রাজনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের জন্য সমর্থন দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে কট্টর ধর্মীয় দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’। পার্লামেন্ট নির্বাচনে জয়ী দলগুলোর সাথে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দু’দিনব্যাপী আনুষ্ঠানিক আলোচনা ও পরামর্শের শেষ দিনে এ কথা সাফ জানিয়ে দিয়েছে দলটি। 

ইরাকভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনআরটির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এ ৭টি আসনের মালিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের প্রতিনিধিরা প্রেসিডেন্ট হারজগের সাথে বৈঠকে স্পষ্ট ভাষায় জানান, তারা প্রধানমন্ত্রী পদে আপাতত কোনো প্রার্থীর নামই সুপারিশ করবেন না।

তবে নেতানিয়াহুর এই পুরোনো জোটসঙ্গী তাদের শর্ত পূরণের বিনিময়ে ভবিষ্যতে যেকোনো প্রার্থীকে সমর্থনের দরজা খোলা রেখেছে।

তাদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—আল্ট্রা-অর্থোডক্স ইহুদি (যারা ‘হারাদিম’ নামে পরিচিত) তরুণদের ধর্মীয় শাস্ত্র ‘তোরাহ’ অধ্যয়নে কোনো বাধা না রাখা এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে তাদের বাধ্যতামূলক সামরিক চাকরির বিষয়ে ইতিবাচক ও সর্বসম্মত চুক্তিতে পৌঁছানো। এই দাবি মানলে তবেই নতুন প্রধানমন্ত্রীকে সমর্থনের বিষয়টি বিবেচনা করবে দলটি।