...|...|...

রাজধানী

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩১ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে ফোনের মাধ্যমে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার তথ্য আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টার পর দুপুর ২টা ২ মিনিটে বাসটির আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। একইসাথে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।