...|...|...

রাজধানী

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৩
Shares
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকা দীর্ঘ দিন ধরেই বায়ুদূষণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সবশেষ বায়ুর মান সূচক অনুযায়ী শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার স্কোর ১৬৯। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান অস্বাস্থ্যকর। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান সপ্তম।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ২০৭৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এ ছাড়া, ১৯৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, চতুর্থ অবস্থানে থাকা ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর কিনসাশার স্কোর ১৮৩, এবং ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভারতের দিল্লি।

উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।