...|...|...

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৪
Shares
ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর অগ্নি আতঙ্কে হতাহত ও অব্যবস্থাপনা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বক্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুন লাগার পর আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ির ঘটনা ঘটে। এতে হতাহত ও অব্যবস্থাপনার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিবেদন জমা দিলেও তা এখনো প্রকাশ করা হয়নি।

দ্রুত তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানান বক্তারা। একই সাথে ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের নেতারা বক্তব্য দেন। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।