...|...|...

বিশ্ব

মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদারের কোনো প্রয়োজন নেই: পেজেশকিয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫২
Shares
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদারের কোনো প্রয়োজন নেই: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ‘পাহারাদার’ বা নিয়ন্ত্রকের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের উদ্দেশে দেওয়া এক কঠোর বার্তায় তিনি এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, “আমাদের কোনো আঞ্চলিক পুলিশম্যানের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এর প্রধান শক্তিধর দেশগুলো এবং এর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।”

তিনি বলেন, নানা অবিচারের শিকার হলেও ইরান যুদ্ধ চালিয়ে যেতে চায় না।

পেজেশকিয়ান বলেন, “আমাদের জনগণ নানাবিধ অবিচারের শিকার হওয়া সত্ত্বেও আমরা যুদ্ধ বা এর ধারাবাহিকতা—কোনোটিই চাই না। শান্তিই আমাদের কাছে অগ্রাধিকার।”