...|...|...

বিশ্ব

ইরানকে ব্যঙ্গ করে স্টারলিংক উপহার নেতানিয়াহুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৭
Shares
ইরানকে ব্যঙ্গ করে স্টারলিংক উপহার নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

বাক্‌স্বাধীনতা ও ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে ইরানকে ব্যঙ্গ করে দেশটির প্রতিনিধিদলের জন্য স্টারলিংকের একটি ডিভাইস উপহার হিসেবে রেখে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘গণহত্যাকারী’ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানান, বৃহস্পতিবার (স্থানীয় সময়) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রতীকী বিভিন্ন বস্তু ব্যবহারের জন্য পরিচিত নেতানিয়াহু এবার বক্তৃতার সময় একটি সাদা বাক্স হাতে তুলে নেন। উপস্থিত প্রতিনিধিদের দেখিয়ে তিনি জানান, এটি স্টারলিংক—স্যাটেলাইটভিত্তিক একটি যোগাযোগ ব্যবস্থা।

নেতানিয়াহু বলেন, মানুষের হাতে এই ডিভাইস থাকলে ইরানি শাসকগোষ্ঠী বিশেষভাবে আতঙ্কিত হয়। তাঁর দাবি, স্টারলিংকের মাধ্যমে মানুষ সত্য জানার সুযোগ পায় এবং নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করতে পারে।

ইরানে ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু আরও বলেন, এ কারণেই দেশটির শাসকগোষ্ঠী ইন্টারনেট নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয় করে।

বক্তৃতার একপর্যায়ে ইরানি প্রতিনিধিদলের উদ্দেশে তিনি বলেন, ডিভাইসটি তিনি তাদের কাছেই রেখে যাবেন। নেতানিয়াহুর ভাষ্য, ইরানি প্রতিনিধিদলের সদস্যরা ‘অনিবার্যভাবে দলত্যাগ’ করলে যেন তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন, সে জন্যই এটি রেখে যাচ্ছেন।