...|...|...

বিশ্ব

ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের নাগাল্যান্ডে ভেজাল বা বিষাক্ত মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে সন্দেহজনক অবৈধ মদ পানে মোকোকচুং জেলায় আটজন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজ্যটির সিনিয়র পুলিশ সুপার ভেসুপরা কেজো জানান, এসব মৃত্যুর ঘটনা তদন্ত এবং ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্রের সন্ধানে অতিরিক্ত পুলিশ সুপার আই. বাংল্যাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা গুয়াহাটিতে পাঠানো হয়েছে। তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে, তবে বিস্তারিত তথ্য প্রকাশের মতো সময় এখনও আসেনি।

এ ঘটনায় পুলিশ একাধিক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।

নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকেই মদ নিষিদ্ধ করার আইন কার্যকর রয়েছে। এ অবস্থায় পুলিশ জনসাধারণকে অজানা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান না করার পরামর্শ দিয়েছে।

পাশাপাশি, মদ পানের পর মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।