...|...|...

বিশ্ব

কলকাতার সত্যজিৎ রায় ইনস্টিটিউটে হিন্দুত্ববাদীদের সাথে ছাত্রদের সংঘর্ষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯
Shares
কলকাতার সত্যজিৎ রায় ইনস্টিটিউটে হিন্দুত্ববাদীদের সাথে ছাত্রদের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ক্যাম্পাসের অডিটোরিয়াম ওই সংগঠনের অনুষ্ঠান আয়োজনের জন্য ভাড়া দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, প্রথমে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও শারীরিক হামলার অভিযোগে গড়ায়।

উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। ফিল্ম ইনস্টিটিউটের সাউন্ড বিভাগের শিক্ষার্থী সোহম পাল অভিযোগ করেন, অডিটোরিয়ামটি সংগঠনটির অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হলেও বিষয়টি শিক্ষার্থীদের জানানো হয়নি।

অন্যদিকে, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের আয়োজকদের দাবি, কোনো প্ররোচনা ছাড়াই শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেন।

ঘটনার পর ঘটনাস্থলে বিজেপি সমর্থকরাও জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংগঠনটির ওয়েবসাইটে এর প্রতিষ্ঠাতার সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) যোগাযোগের কথা উল্লেখ রয়েছে।