ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় দ্রুতগতির একটি গাড়ির চাপায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গাড়িটি চালানোর সময় ৪৫ বছর বয়সী এক নারী মোবাইল ফোনে কথা বলছিলেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মেঘা রাওয়াল নামে ওই নারী ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তিনি অন্যমনস্ক হয়ে পড়েন এবং রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে সজোরে ধাক্কা দেন। পরে শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
ঘটনাটি বিকেলে বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে জিজামাতা গার্ডেনের বিপরীতে ঘটে। আহত শিশুটিকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারায় এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মামলা করেছে। ঘটনায় আরও তদন্ত চল


