...|...|...

বিশ্ব

ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৯
Shares
ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনজুড়ে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এগুলোকে আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বাস্তুচ্যুতি কিংবা সেখানকার বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টাও সৌদি আরব প্রত্যাখ্যান করে।

ফয়সাল বিন ফারহান বলেন, সৌদি আরব দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। তার মতে, এর বাস্তবায়নই ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায়।

ফিলিস্তিনিদের অব্যাহত দুর্ভোগের বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দেওয়াও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এদিকে ইরানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক যেকোনো প্রচেষ্টাকে তার দেশ সমর্থন করে। এসব উদ্যোগের মধ্যে কাতার ও পাকিস্তানের প্রচেষ্টাকে বিশেষভাবে উল্লেখ করেন তিনি।