যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বোয়িং কেনার চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, কোনো চাপে পরে নয়, দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বোয়িং কেনা হচ্ছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শেষে দেশে পৌঁছে এ কথা জানান তিনি।
মাহদী আমিন বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’
উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর সফরে দেশের আত্মমর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।


