...|...|...

বিশ্ব

আল-আকসা রক্ষায় ৪ দফা ঘোষণা হামাসের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৭
Shares
আল-আকসা রক্ষায় ৪ দফা ঘোষণা হামাসের

ছবি: সংগৃহীত

আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড ও পরিকল্পনাগুলো এই পবিত্র স্থানটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত করছে বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির প্রবাস শাখার প্রধান খালেদ মিশোল এক বিবৃতিতে এই অভিযোগ করেন। খবর গালফ নিউজের।

আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলের চক্রান্তের প্রমাণ হিসেবে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—মসজিদটি টানা ৪০ দিন বন্ধ রাখা, উগ্র ইহুদি গোষ্ঠীগুলোর প্রবেশ নিশ্চিত করতে সময়ের বিভাজন আরোপ করা এবং আল-আকসা চত্বরের ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ফাঁকা করে স্থানগত বিভাজন অর্জনের বহুমুখী প্রচেষ্টা।

ইসরায়েলের এই অপতৎপরতা মোকাবিলা করার জন্য চারটি সুনির্দিষ্ট কৌশল বা কর্মপন্থা ঘোষণা করেছেন খালেদ মেশাল। কৌশলগুলো হলো:

প্রতিরোধ ও সশস্ত্র সংগ্রাম: ফিলিস্তিনি জনগণ ও সম্মুখসারির দেশগুলোর নেতৃত্বে জেরুজালেমকে রক্ষা করার জন্য সার্বিক প্রতিরোধ গড়ে তোলা।

জনগণভিত্তিক প্রতিরোধ: ফিলিস্তিনের অভ্যন্তরে আল-আকসায় অবস্থান নেওয়া এবং নিয়মিত সেখানে যাতায়াত করার মাধ্যমে গণপ্রতিরোধ গড়ে তোলা।

মুসলিম উম্মাহর জাগরণ: আরব ও মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষকে রাজপথে ফিরিয়ে আনার মাধ্যমে বিশ্বজনমত ও আন্দোলনকে সক্রিয় করে তোলা।

রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতৃত্বগুলোর বিশেষ পদক্ষেপ: বিভিন্ন রাষ্ট্র ও শাসনব্যবস্থার শীর্ষ নেতাদের পক্ষ থেকে কার্যকর ও ব্যতিক্রমী কূটনৈতিক বা নীতিনির্ধারণী পদক্ষেপ গ্রহণ করা।