ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন কানাডীয় ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে তিনি এ ঘোষণা দেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলাকালে ফিলিস্তিনিদের জন্য নতুন সহায়তামূলক ব্যবস্থার ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, তিনি সেদিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পাশাপাশি যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং গাজায় নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৭২০ বাস্তবায়নের বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকের সহ-সভাপতিত্ব করবেন।
এসময় কার্নি ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সহায়তা হিসেবে ১০০ মিলিয়ন কানাডীয় ডলার (৭১ মিলিয়ন মার্কিন ডলার) অনুদানের ঘোষণা দেন। এর মধ্যে মানবিক সহায়তার জন্য ৮ কোটি কানাডীয় ডলার এবং পশ্চিম তীরে আমাদের পুলিশ প্রশিক্ষণের নেতৃত্বদানসহ শান্তি ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিকে সমর্থন করার জন্য ২ কোটি কানাডীয় ডলার অন্তর্ভুক্ত রয়েছে।


