...|...|...

বিশ্ব

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসকে আবারও ভিসা দিল না যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৪
Shares
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসকে আবারও ভিসা দিল না যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এএফপি বার্তা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এই সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয় বছরের মতো বার্ষিক এই বিশ্বমঞ্চে সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন মাহমুদ আব্বাস।

এর আগে, গত বছরও তাকে ভিসা দেওয়া হয়নি, যার ফলে সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের পর তিনি ভিডিও বার্তার মাধ্যমে দূর থেকেই সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

এদিকে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা এবং শান্তির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে।