প্রিয়জন হারানোর বেদনা পুরোপুরি ভোলা সম্ভব নয়। তবে কিছু কার্যকর উপায় মেনে চললে এই কষ্ট ধীরে ধীরে কমে আসে এবং জীবন স্বাভাবিক ছন্দে ফিরে যায়।
শোক কাটিয়ে ওঠার ৭টি কার্যকরী উপায়
বেদনা মেনে নিন
শোক একটি স্বাভাবিক প্রক্রিয়া। কষ্ট চেপে না রেখে নিজের অনুভূতিকে মেনে নেওয়া এবং তা প্রকাশ করা জরুরি।
নিজেকে সময় দিন
প্রিয়জন হারানোর ক্ষত শুকাতে সময়ের প্রয়োজন হয়। তাই তাড়াহুড়ো না করে নিজেকে প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সময় দিন।
পরিচিত জায়গাগুলো এড়িয়ে চলুন
যে স্থানগুলোতে প্রিয়জনের সাথে ঘন ঘন যাওয়া হতো, কিছুদিন সেসব জায়গা এড়িয়ে চলাই ভালো।
মন খুলে কথা বলুন
মনের কষ্ট একা না জমিয়ে বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে কথা বলুন। এতে মনের ভার হালকা হয়।
নতুন রুটিন তৈরি করুন
প্রতিদিনের কাজ বা নতুন কোনো শখের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন। নিয়মিত রুটিন মেনে চললে মন অন্য দিকে মনোযোগ দিতে পারে।
ইতিবাচক স্মৃতি স্মরণ করুন
প্রিয়জনের ভালো গুণগুলো ও সুন্দর স্মৃতিগুলো স্মরণ করুন। তাদের আদর্শ মেনে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন।
নতুন লক্ষ্য নির্ধারণ করুন
জীবনের একটি বড় শূন্যতা পূরণ করতে নিজেকে নতুন কোনো লক্ষ্য বা কাজে নিয়োজিত করুন।

