আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আফগান তালেবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, পাহাড়ি প্রদেশ কুনারের নুরগাল জেলায় সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে (রবিবার ২৩:৩০ জিএমটি) একটি বাড়িতে এই বিমান হামলা চালানো হয়। এতে একই পরিবারের তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে একটি দোকান এবং একটি খালি বাড়ি ধ্বংস হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে যে আফগানিস্তানে তিনটি লক্ষ্যবস্তুতে চালানো বিমান হামলায় ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।


