...|...|...

বিশ্ব

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৭
Shares
তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি: সংগৃহীত

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। 

সোমবার (২৪ আগস্ট) ইরানের তাসনিম বার্তা সংস্থার খবর অনুযায়ী, শীর্ষ ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য তেহরানে পৌঁছেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ বন্ধে মধ্যস্থতার অংশ হিসেবে চলতি বছর এটি মুনিরের তৃতীয় ইরান সফর।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি কর্মকর্তারা আল জাজিরাকে এই সফরের বিষয়টি নিশ্চিত করলেও এর আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় আল জাজিরার মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি। সাধারণত এ ধরনের সফরের ঘোষণা ইসলামাবাদ দিয়ে থাকলেও এবার তেহরানের পক্ষ থেকে তা দেওয়া হয়েছে।