পশ্চিম জার্মানির স্প্যাংডাহলেম মার্কিন বিমান ঘাঁটিতে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের এ দুর্ঘটনায় বিমানের পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, চারটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়ন শেষে স্প্যাংডাহলেম বিমান ঘাঁটিতে ফেরার সময় একটি বিমান বিধ্বস্ত হয়।
বাকি তিনটি এফ-১৬ যুদ্ধবিমানকে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটির দিকে ঘুরিয়ে নেওয়া হয় এবং সেগুলো নিরাপদে অবতরণ করে।
এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।


