...|...|...

বিশ্ব

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৩
Shares
সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক ‘এফ-৩৫ লাইটনিং ২ জয়েন্ট স্ট্রাইক ফাইটার’ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ প্যাকেজের আনুমানিক মূল্য ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরব ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান, ৪৯টি ‘প্র্যাট অ্যান্ড হুইটনি এফ১৩৫-পিডব্লিউ-১০০’ ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সহায়তা সামগ্রী কেনার অনুরোধ জানিয়েছিল।

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রস্তাবিত এ অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যকে সহায়তা করবে। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ‘নন-ন্যাটো মিত্র’ সৌদি আরবের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধবিমান বিক্রির ফলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ‘নন-ন্যাটো মিত্র’ হিসেবে ঘোষণা করেছিলেন।