...|...|...

বিশ্ব

এবার ইরাক থেকে সেনা প্রত্যাহার করল ইতালি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৬
Shares
এবার ইরাক থেকে সেনা প্রত্যাহার করল ইতালি

ছবি: সংগৃহীত

ইরাক থেকে নিজেদের শেষ সেনাদল প্রত্যাহার সম্পন্ন করেছে ইতালি। এর মধ্য দিয়ে দেশটিতে ইতালির দীর্ঘ ১২ বছরের সামরিক উপস্থিতির আনুষ্ঠানিকভাবে অবসান ঘটল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, কুর্দিস্তান অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক বিমান হামলার ঘটনার পর রোম চলতি বছরের মার্চ মাসের মধ্যেই তাদের বেশিরভাগ সেনাকে ইরাক থেকে ফিরিয়ে নিয়েছিল।

উল্লেখ্য, ইতালীয় বাহিনী ইসলামিক স্টেট বা দায়েশের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ‘অপারেশন ইনহারেন্ট রিজলভ’ এবং ন্যাটো মিশন ইরাক—উভয় কার্যক্রমে অংশ নিয়েছিল। এটি মূলত একটি অ-যুদ্ধভিত্তিক উপদেষ্টা এবং সক্ষমতা বৃদ্ধিমূলক মিশন ছিল।

আরব নিউজের বরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমঝোতার ভিত্তিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইতালীয় ও ন্যাটো বাহিনীকে সংশ্লিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো বলেন, এই সেনা প্রত্যাহারের মাধ্যমে ইরাক তার নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল এবং এটি একটি যুগান্তকারী রূপান্তর।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ‘ইইউএএম ইরাক’ মিশনের আওতায় ইতালির মাত্র দুই জন কারাবিনিয়েরি কর্মকর্তা ইরাকে অবস্থান করবেন। উল্লেখ্য যে, এই মিশনটি সরাসরি ইরাকি সরকারের অনুমোদন সাপেক্ষেই পরিচালিত হয়ে থাকে।