...|...|...

বিশ্ব

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৫
Shares
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

ছবি: সংগৃহীত

স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর এক দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) পর্যবেক্ষণের জন্য ভর্তি করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে মাহাথিরের ছেলে তান শ্রী মোখজানি মাহাথির জানান, গত কয়েক দিনের মানসিক চাপ বিবেচনায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগজনক নয়।

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী সোমবার সকালে একই হাসপাতাল আইজেএনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। পরে সেদিনই পুত্রজায়ার পুসারা নেগারায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সিতি হাসমাহ আগে থেকেই আইজেএনে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং পরে তিনি মারা যান।

১০১ বছর বয়সী মাহাথির পেশায় একজন চিকিৎসক। ১৯৫৬ সালে সিতি হাসমাহর সাথে তার বিয়ে হয়। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে তাদের সাত সন্তান রয়েছে।