বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ব্যাপক দরপতনের মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে ফের আশার বাণী শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যুক্তরাষ্ট্রের সাথে দ্রুততম সময়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিশ্ববাজারে তেলের দাম পাথরের মতো হু হু করে নিচে নামছে, প্রতি ব্যারেলে দাম কমেছে প্রায় ১০ ডলার—যা একটি রেকর্ড। কারণ সাধারণ মানুষ ও বিশ্ববাজার এখন অনুভব করতে পারছে যে ইরানের সাথে সরাসরি কোনো যুদ্ধ হচ্ছে না।
চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ইরান যত দ্রুত সম্ভব একটি নিষ্পত্তি বা সমঝোতায় আসতে চায়। আর এটা খুব দ্রুতই ঘটে যেতে পারে!


