মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার সামনে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি কি সেখানে গিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেব, নাকি দেব না?”
তিনি আরও বলেন, “এটি একটি বড় সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।”
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ রয়েছে এবং তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার পাশাপাশি তিনি কঠোর পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার পর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ পুনর্বহাল করে। এরপর থেকে কোনো জাহাজ ইরানে পৌঁছায়নি বলেও দাবি করেন তিনি।


