...|...|...

বিশ্ব

ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য হাজারো মানুষের প্রার্থনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০২
Shares
ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য হাজারো মানুষের প্রার্থনা

ছবি: সংগৃহীত

ভয়াবহ খরা ও দাবানল থেকে বাঁচতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা (ইস্তিসকা নামাজ) আদায় করেছেন শত শত মানুষ। তীব্র দাবানলে দেশজুড়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় প্রবীণ ও শিশুরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে জ্বলতে থাকা এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা এবং বোর্নিও দ্বীপের কালিমান্তান অঞ্চল।

দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশা কেবল ইন্দোনেশিয়ায় সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়া এবং ফিলিপাইনেও। এতে পুরো অঞ্চলে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি বৃষ্টির আশায় এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ধোঁয়াশা দূর হয়ে বৃষ্টি নামলেই কেবল এই সংকট থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।