...|...|...

বিশ্ব

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১১
Shares
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ছবি: সংগৃহীত

কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক সরঞ্জামের গুদাম ও যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, আজ সকালে কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করা হয়।

ইরানের দাবি, হামলায় যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের একটি আবাসস্থল ও রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবিও করেছে ইরানের সামরিক বাহিনী।

এর আগে কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।