...|...|...

বিশ্ব

আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আল-ইস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর ওই ঘাঁটিতে বিস্ফোরণগুলো ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

আলেপ্পোর সিভিল ডিফেন্সের প্রধান ফয়সল মোহাম্মদ আলী সানাকে জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন। তবে সেখানে এখনো একের পর এক বিস্ফোরণ ঘটায় জরুরি সেবাদানকারী দলগুলোর পক্ষে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এদিকে, আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।