...|...|...

বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, হবু বর কে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৫
Shares
অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, হবু বর কে?

মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবনে এবার নাকি আসতে চলেছে নতুন অধ্যায়। দীর্ঘদিনের সিঙ্গেল স্ট্যাটাস কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী- এমনই খবর ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের আয়োজন হতে পারে মিমির। পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে সেই বিয়ের আসর।

হিন্দুস্তান টাইমস বাংলার এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিমির কথিত হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন; ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে মিমির সাথে তার সম্পর্ক রয়েছে। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি দুজনের কেউই।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিয়েকে সামনে রেখে দুই পরিবারে প্রস্তুতিও শুরু হয়েছে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের অনুষ্ঠানে রাখার পরিকল্পনা রয়েছে। তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।

মিমির প্রেম ও বিয়ে নিয়ে অবশ্য এর আগেও নানা সময়ে আলোচনা হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তীর সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেটে গেছে প্রায় এক দশক। এরপর অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়েই তিনি প্রকাশ্যে নিশ্চিত করেননি।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে মিমির। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক সিনেমার কাজ রয়েছে তার হাতে। এর মধ্যেই বিয়ের খবর সামনে আসায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহও বেড়েছে।

তবে বিয়ের বিষয়ে এখনো মিমি চক্রবর্তী কিংবা তার কথিত হবু বর সিদ্ধার্থের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ডিসেম্বরের বিয়ের খবরটি আপাতত গুঞ্জন হিসেবেই থাকছে।