...|...|...

বিনোদন

‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট’, সংকটের মধ্যে অনন্ত জলিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৯
Shares
‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট’, সংকটের মধ্যে অনন্ত জলিল

ছবি: সংগৃহীত

ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ আদায়ের আইনি নোটিশ ও কারখানা বন্ধের খবরের মধ্যে আলোচনায় থাকা ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল নিজের জন্য দোয়া করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশকারীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি টিআরপির জন্য সমালোচনামূলক কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান অনন্ত জলিল। পোস্টে তিনি আল্লাহর ওপর ভরসা প্রকাশের পাশাপাশি তার জন্য দোয়া ও ইতিবাচক বার্তা দেওয়া ব্যক্তিদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন এই অভিনেতা। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’

এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ এর অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।

নিজের পোস্টে অনন্ত জলিল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট লিখেছেন এবং ভালো ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।

তবে যারা টিআরপি বাড়ানোর উদ্দেশ্যে তাকে নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সাথে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।

অনন্ত জলিলের এই বার্তা এমন এক সময়ে এলো, যখন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কারখানার পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি তার মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে।

পোস্টের শেষাংশে ‘আমিন’ লিখে সবাইকে ধন্যবাদ জানান অনন্ত জলিল।