...|...|...

বিশ্ব

হরমুজে যুক্তরাষ্ট্রের চালকহীন সাবমেরিন আটকের দাবি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৮
Shares
হরমুজে যুক্তরাষ্ট্রের চালকহীন সাবমেরিন আটকের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি চালকহীন সর্বাধুনিক সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

আইআরজিসির নৌবাহিনী জানায়, ভোরের দিকে এক জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন বাহিনীর এই চালকহীন যানটি আটক করা হয়।

পানির নিচের প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম আধুনিক এই যানটি ২০২৫ সালে মার্কিন সামরিক বহরে যুক্ত হয়েছিল। বর্তমানে এটি তাদের হেফাজতে রয়েছে এবং শিগগিরই এর ছবি প্রকাশ করা হবে বলে জানায় আইআরজিসি।

ইরানি সংবাদমাধ্যমের তথ্যমতে, চালকহীন এই যানটি পানির নিচে নজরদারি, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন ক্যাবল ও পাইপলাইন পরিদর্শনের কাজে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের সাথে কয়েক মাস ধরে চলা যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে তেহরান। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। অন্যদিকে, তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের বন্দরগুলোতেও পাল্টা অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।