...|...|...

বিশ্ব

হরমুজে আরেকটি মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১২
Shares
হরমুজে আরেকটি মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সোমবার সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের নতুন ও অত্যাধুনিক মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালীর ওপর থাকা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোনকে ‘আটক ও ধ্বংস’ করেছে।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনগুলোর একটি বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় দেশটি এমকিউ-১ ড্রোন পুনরায় ব্যবহার করতে বাধ্য হয়েছে। আইআরজিসির দাবি, তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই দুই ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে ড্রোন ভূপাতিতের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা জানানো হয়নি।