...|...|...

বিশ্ব

হরমুজের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৯
Shares
হরমুজের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলের আকাশে একটি অত্যাধুনিক এমকিউ-১ (MQ-1) ড্রোন শনাক্ত ও ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলের আকাশসীমায় ড্রোনটির উপস্থিতি শনাক্তের পর সেটিকে ধ্বংস করা হয়।