...|...|...

বিশ্ব

সৌদির দুই শহরে জরুরি সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৭
Shares
সৌদির দুই শহরে জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

সম্ভাব্য হামলার তীব্র আশঙ্কার মুখে সৌদি আরবের খামিস মুশাইত ও আবহা অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইয়েমেন সরকারের বিমানবাহিনী দেশটির ধুবাব ও মোচা এলাকায় হুথি বিদ্রোহীদের বিভিন্ন সামরিক সরঞ্জাম, জমায়েত ও সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারপন্থী বাহিনীর মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। খবর আল জাজিরার।

তিনি উল্লেখ করেন, তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকার চিহ্নিত ‘কিল বক্স’ জোনেই মূলত এই আক্রমণগুলো চালানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুর দিকেই ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ থেকে মোচাগামী সড়কের আশপাশের এলাকাকে সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল এবং সাধারণ নাগরিকদের ওই পথ এড়িয়ে চলার কড়া সতর্কবার্তা দিয়েছিল। মূলত এর কিছুদিন আগেই আকস্মিক এক সামরিক অভিযানের মাধ্যমে মোচা নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথিরা, যার ফলে লোহিত সাগর উপকূলের একটি বড় অংশে তাদের কৌশলগত প্রভাব ও নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হয়েছে।