...|...|...

রাজনীতি

শহীদ আবু সাঈদের প্রতীকী চিঠি নিয়ে এলেন জামায়াত আমির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, রাত ১০:১৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৮
Shares
শহীদ আবু সাঈদের প্রতীকী চিঠি নিয়ে এলেন জামায়াত আমির

প্রতীকী খাম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের পক্ষে শহীদ আবু সাঈদের বয়ানে লেখা প্রতীকী চিঠি সামনে এনছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে ফেসবুকে করা এক পোস্টে চিঠিটির কথা তুলে ধরেন তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের পক্ষে শহীদ আবু সাঈদের বয়ানে লেখা প্রতীকী চিঠি পড়ুন। লিংক কমেন্টে।’

লিঙ্কে প্রবেশ করলেই সামনে আসছে একটি খাম। আর খামটির ওপর ক্লিক করলেই দেখা যাচ্ছে চিঠিটি। পড়ার সাথে সাথে শোনা যাচ্ছে অডিও।

চিঠিটি পড়তে এখানে ক্লিক করুন।

এর আগে আজ (মঙ্গলবার) আরও একটি পোস্ট করেন জামায়াত আমির। সেখানে তিনি ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সব বাংলাদেশি ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।