লেবাননের দক্ষিণ নাবাতেহ অঞ্চলের আরব সালিম পৌরসভার বাসিন্দাদের (শিয়া মুসলিম) অবিলম্বে এলাকা ছাড়ার বা জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
রবিবার (৬ সেপ্টেম্বর) আল জাজিরার বরাত দিয়ে এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এলা ওয়াবেয়া একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে একটি ভবনকে লাল চিহ্নিত করে আসন্ন হামলার আশঙ্কায় বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করার সতর্কতা দেওয়া হয়।
তিনি দাবি করেন যে ভবনটি হিজবুল্লাহর একটি স্থাপনা এবং ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন ছোড়ার জবাবেই এই হামলা চালানো হচ্ছে।
উল্লেখ্য, লেবানন ও ইসরায়েলের মধ্যকার জাতিসংঘ-নির্ধারিত সীমান্ত রেখা বা ‘ব্লু লাইন’ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) বা লেবাননের ভূখণ্ডের ৫ শতাংশ অংশ অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।


