...|...|...

বিনোদন

রায়হান রাফির নতুন সিনেমা, প্রযোজনায় আশা মাল্টিমিডিয়া ও কানন ফিল্মস

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১২:০৫
Shares
রায়হান রাফির নতুন সিনেমা, প্রযোজনায় আশা মাল্টিমিডিয়া ও কানন ফিল্মস

ছবি: সংগৃহীত

রোমান্টিক ঘরানার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। আশা মাল্টিমিডিয়া ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।

নতুন এই সিনেমার মধ্য দিয়ে প্রেমের গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন ‘সুড়ঙ্গ’খ্যাত এই নির্মাতা। তবে সিনেমাটির নাম, অভিনয়শিল্পী এবং গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

কবে নাগাদ শুরু হবে সিনেমাটির শুটিং, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত ঘোষণা এলে সিনেমাটি নিয়ে আরও তথ্য জানা যাবে।