...|...|...

খেলা

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৫
Shares
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রস্তুতিতে কিছুটা ধাক্কা এসেছে। আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোর তিন প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে চোটের কারণে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা হুয়ান ফয়েথ। তবে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ায় মেসির বিশেষ বিদায়ী ম্যাচে দুজনকেই রাখার পরিকল্পনা রয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক উইন্ডোর অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর অক্টোবর বুরকিনা ফাসো এবং অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা জাতীয় দল তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে জানায়, ‘চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিনটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন হুয়ান ফোয়েথ থিয়াগো আলমাদা।

এর মধ্যে আলমাদার চোটটি এসেছে রিভার প্লেটের হয়ে হুয়াকানের বিপক্ষে ম্যাচে। ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার উরুর পেশিতেগ্রেড-মাত্রার চিড় ধরা পড়ে।

অবশ্য একই ম্যাচে অস্বস্তির কারণে মাঠ ছাড়া তোবিয়াস আনদ্রাদার চোট গুরুতর নয়। পরীক্ষায় তার কোনো পেশির সমস্যা ধরা পড়েনি। ফলে বড় ধরনের চোট থেকে রক্ষা পাওয়ায় স্কালোনির স্কোয়াডেই থাকছেন তিনি।

অন্যদিকে, হুয়ান ফয়েথ বেশ কিছুদিন ধরেই পেশির অস্বস্তিতে ভুগছেন। সে কারণে লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতেও খেলতে পারেননি এই ডিফেন্ডার। পুরোপুরি সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত তাকেও আসন্ন আন্তর্জাতিক ম্যাচের স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আলমাদা ফয়েথের পরিবর্তে এখনো নতুন কোনো ফুটবলারের নাম ঘোষণা করেনি আর্জেন্টিনা। এর আগে প্রাথমিক স্কোয়াডে যুক্ত করা হয়েছিল একি ফার্নান্দেস, সান্তিয়াগো সিমোন ভ্যালেন্তিন গোমেসকে।

তবে স্কোয়াড থেকে বাদ পড়লেও মেসির বিদায়ী ম্যাচে ফয়েথ আলমাদার উপস্থিত থাকার কথা রয়েছে। বেনিনের বিপক্ষে অক্টোবরের ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে ওই বিশেষ ম্যাচে একত্র করার পরিকল্পনা থেকেই তাদের রাখা হচ্ছে।

মেসির শেষ ম্যাচকে ঘিরে আরও কয়েকজনকে বিশেষভাবে দলে ফেরানো হয়েছে। রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো নিকোলাস ওতামেন্দিকেও শুধু এই ম্যাচের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু মেসির বিদায় নয়, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের পুনর্মিলনেরও উপলক্ষ হতে যাচ্ছে।