...|...|...

বিশ্ব

বিশ্বের সব দেশকে ইরানের হুঁশিয়ারি

মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করলে সমান অপরাধী হবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, রাত ৮:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করলে সমান অপরাধী হবে

ছবি: সংগৃহীত

মার্কিনিদের নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করলে সমান অপরাধী হবে বলে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান।
দেশটি বলেছে, মার্কিনিদের নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি কার্যকরে সহায়তা করে তাহলে মার্কিনিদের সমান অপরাধী হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (২৮ আগস্ট) এক সতর্ক বার্তায় বলেছে, কোনো দেশ যদি নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করে তাহলে একটি দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে দায়ী হবে তারা।

এক্সে দেওয়া বার্তায় ইরানি মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি এবং নিন্দনীয়। যা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমান, মানবতাবিরোধী অপরাধ। এই নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যকে অত্যন্ত ঝুঁকিতে ফেলবে বলেও জানিয়েছে তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায় সব ধরনের সক্ষমতাকে ব্যবহার করব।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে যেসব দেশ ইরানের সাথে ব্যবসা-বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: রয়টার্স