...|...|...

বিশ্ব

মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৮
Shares
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরান এখন একটি সমঝোতায় পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগামী মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই কিংবা তার আগেই তেহরানের সাথে চলমান এই যুদ্ধের অবসান ঘটবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর বিবিসির।

তিনি বলেন, ইরান চুক্তি করতে মুখিয়ে আছে এবং তারা বারবার যোগাযোগ করছে। তারা সমঝোতা করতে চায়, তবে তা হতে হবে সঠিক শর্তে। উপযুক্ত শর্ত পূরণ না হলে আমি কোনো চুক্তিই মানব না।

এদিকে, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে আগামী ৩ নভেম্বর নির্বাচনের পর জ্বালানির দাম দ্রুত হ্রাস পাবে। রবিবার নিজের বক্তব্যে তিনি আরও যোগ করেন, ইরানের সাথে সংঘাত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই বা তার আগেই শেষ হতে পারে, আর এর ফলেই ডিজেলের দাম পাথরের মতো দ্রুত নিচের দিকে নামতে শুরু করবে।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান যে বিষয়টি তাকে মোটেও উদ্বিগ্ন করছে না, কারণ এটি ওই দেশগুলোর একান্তই অভ্যন্তরীণ বিষয়।

উল্লেখ্য, আগামী সোমবার ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে আলোচনার কথা রয়েছে।

এদিকে, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে তাদের মূল শর্ত হলো—আমেরিকালকে অবশ্যই তাদের পূর্বের প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।