...|...|...

বিশ্ব

বেন-গভির দায়িত্ব নেয়ার পর ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৬
Shares
বেন-গভির দায়িত্ব নেয়ার পর ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক

ছবি: সংগৃহীত

ইসরায়েলের অতিডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির পুলিশের প্রায় ২৮ শতাংশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে হারেৎজ জানায়, পুলিশের তীব্র জনবল সংকট নিয়ে আয়োজিত কয়েকটি রুদ্ধদ্বার বৈঠকে এই পদত্যাগের নথিভুক্ত তথ্য উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরে বেন-গভির দায়িত্ব নেওয়ার পর পুলিশে নতুন নিয়োগ বাড়লেও তাদের এক-চতুর্থাংশের বেশি সদস্যকে বর্ডার পুলিশ বা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীন ‘ন্যাশনাল গার্ডে’ পাঠানো হয়েছে। ফলে নতুন নিয়োগ সত্ত্বেও ইসরায়েলি পুলিশের বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগে এখনো প্রায় ২ হাজার কর্মকর্তার ঘাটতি রয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে এই ন্যাশনাল গার্ড প্রতিষ্ঠার অনুমোদন দেয় ইসরায়েল সরকার। তবে বেন-গভিরের অধীনে এই বাহিনী গঠনের তীব্র বিরোধিতা করেছেন সমালোচকেরা।

তাদের দাবি, রাজনৈতিক সমঝোতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত বেন-গভিরের হাতে একটি ‘ব্যক্তিগত মিলিশিয়া’ তুলে দিয়েছেন।